প্রিলের ২১ তারিখে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সেবা। ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সেবাদাতাপ্রতিষ্ঠান ইন্টারনেট ডট অর্গ এইসেবা দিতে যাচ্ছে।২১শে এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটেইন্টারনেট ডট অর্গ-এর এই প্রকল্পেরআনুষ্ঠানিক উদ্বোধন করবেনফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ক্রিস।বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল(বিসিসি) ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগেআয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানেআরও উপস্থিত থাকবেন আইসিটিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকএবং ফেসবুক ইন্ডিয়ার পরিচালকআঁখি দাস।বিনামূল্যের এই ইন্টারনেট ব্যবহারকরে জাতীয় তথ্য বাতায়ন, ফেসবুক,উইকিপিডিয়া প্রভৃতি ওয়েবসাইটবিনামূল্যে ব্রাউজ করা যাবে। ব্রাউজকরার জন্য এসব সেবার অ্যাপ কিংবাওয়েব ব্রাউজার, দুটিই ব্যবহার করা যাবে।বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশেবিনামূল্যের ইন্টারনেট সেবা পৌঁছেদিতে কাজ করছে ইন্টারনেট ডট অর্গ।চলতি বছরের মধ্যেই ১০০টি দেশে এইসেবা চালু করার পরিকল্পনা রয়েছেসংস্থাটির।

Post a Comment

 
Top