ন্যান্সি’ না কি ‘ন্যান্সি’?
তারকারা কত রকম বিভ্রাটেই না পড়েন! বাদ পড়েন না নাম বিভ্রাট থেকেও। একেক সংবাদমাধ্যমে একেকরকম নামের বানানে লেখা হয় তাঁদের নাম। বিষয়টি তারকাদের জন্য বিরক্তিকরই বটে। এত দিন প্রায় সব সংবাদমাধ্যমেই ন্যান্সি নামে পরিচিতি পেলেও সম্প্রতি তিনি জানালেন, তাঁর নামের বানান আসলে ন্যান্সি। আর পুরো নাম নাজমুন মুনিরা ন্যান্সি।
এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘অনেক দিন থেকে নামটি ঠিক করার কথা বলব বলেও বলা হচ্ছিল না। ইদানীং মনে হচ্ছিল, সংবাদমাধ্যমে আমার নামের ভুল বানানটি প্রতিষ্ঠিতই হয়ে যাচ্ছে। বিষয়টি এখনই বন্ধ করা উচিত। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আমার নামের বানানটি যেন ঠিক করে লেখা হয়।’
এদিকে গত শনিবার রাতে নতুন একটি গানের রেকর্ডিং করলেন জনপ্রিয় গায়িকা ন্যান্সি। গুঞ্জন রহমানের লেখা এবং ফোয়াদ নাসের বাবুর সুর ও সংগীতায়োজনে গানটি একটি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ‘থিম সং’ বা ‘মর্ম গান’ হিসেবে ব্যবহৃত হবে। এর আগেও ন্যান্সি বেশ কয়েকবার ফোয়াদ নাসের বাবুর সুর ও সংগীতায়োজনে বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল এবং অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন।
বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে নিজেকে সফলভাবে উপস্থাপন করে আসছেন নাজমুন মুনিরা ন্যান্সি। সিনেমার গান গেয়ে ২০১২ সালে সেরা সংগীতশিল্পী হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গানের জন্য ‘মেরিল-প্রথম আলো’ তারকা জরিপেও পাঁচবার অর্জন করেছেন সেরা সংগীতশিল্পীর পুরস্কার।
ন্যান্সির প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসা অধরা’। এরপর ‘রঙ’ নামে আরেকটি অ্যালবাম প্রকাশিত হয়। ‘দুষ্টু ছেলে’ তাঁর তৃতীয় একক গানের অ্যালবাম। ‘দুষ্টু ছেলে’ অ্যালবামে গান রয়েছে মোট আটটি। এতে ‘তোমার আকাশে উঠেছিনু চাঁদ’ শিরোনামে একটি নজরুলসংগীতও গেয়েছেন ন্যান্সি।
Post a Comment